আমার দেশ স্পেশাল১৪ মার্চ ২০২৫
আত্মগোপনে থেকেই তৎপর তাকসিম
‘আরে মিয়া থামেন থামেন, আগে কথা শোনেন। দলের বাহাদুরি আমাকে দেখাবেন না। দলের যে মালিক সেই পরিবারের বড় আত্মীয় আমি। রেস্তা সম্পর্ক কিছুই জানেন না, এখন শুনে রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে শ্রদ্ধার বড় বোন ছিলেন মরহুমা ফাতেমা বেগম। তারই আদরের নাতি হলো আমার মেয়ে-জামাতা।
