সারা দেশ৪ ঘণ্টা আগে
ফুলপুরে ১০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নে একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের হাজারো মানুষ। গড়পয়ারী ও গুপ্তেরগাঁও গ্রামের মধ্যবর্তী খরিয়া নদী পারাপারে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একমাত্র ভরসা নিজেদের অর্থায়নে তৈরি একটি নড়বড়ে বাঁশের সেতু।


