
শাহরিয়ার ইবনে আলম
শাহরিয়ার ইবনে আলম একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট ও কনসালট্যান্ট, ডিজিটাল ক্রিয়েটর, লেখক এবং শিক্ষক। বর্তমানে তিনি ‘দৈনিক আমার দেশ’-এ 'আইটি ও সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সিকিউটিভ' হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের আইটি সাপোর্ট ও সার্বিক প্রযুক্তিগত সমস্যার সমাধানের পাশাপাশি ওয়েবসাইট ম্যানেজমেন্ট, এসইও এবং ডিজিটাল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর গ্রোথ, রিচ, ইউজার এনগেজমেন্ট এবং রেভিনিউ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দীর্ঘ ১১ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই প্রযুক্তিবিদ স্থানীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসসহ বিশ্বের ১৫ টিরও বেশি দেশে ২৫০০ টিরও বেশি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছেনে। আইটি স্পেশালিস্ট ও কনসালট্যান্ট হিসেবে তিনি ১১০০ টিরও বেশি প্রতিষ্ঠানকে তাদের অনলাইন ও প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থার আধুনিকায়ন এবং ব্যবসায়িক বৃদ্ধিতে পরামর্শ ও সেবা প্রদান করেছেন। তাছাড়াও নতুনদের দক্ষ করে তুলতে তিনি অনলাইন ও অফলাইনে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও মেন্টরিং করেছেন।
