মতামতঅনেক শিক্ষার্থীকে গুলিবিদ্ধ হতে দেখেছি
তখন আলিম পরীক্ষা চলছিল। পরীক্ষার হল থেকে বেরিয়ে খানিকটা বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল কোটা আন্দোলনে অংশগ্রহণকারী বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা একে-অন্যকে বলাবলি করছিলাম। রাতে এক বিজ্ঞপ্তি দেখে দেশের চলমান পরিস্থিতি কিছুটা আঁচ করলাম


