ফিচার২৮ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের সবুজ পাখি
পাঁচ বছরের শিশু ইয়ানা। শিশুরা যখন বাবার আঙুল ধরে হাঁটার কথা, ইয়ানা তখন শোনে মিসাইলের পটপট শব্দ। যখন তার খেলার কথা পাখাওয়ালা ঘোড়া নিয়ে, ইয়ানা খেলে নুড়ি পাথর নিয়ে। তার খেলার বস্তু গুলাইল, চকমকি ও যুদ্ধের অস্ত্র।
