
২ ঘণ্টা আগে
ঘুম ভাঙানো পিউ কাহা
আজ ভোরে ঘুম ভাঙেনি রাখির। মায়ের ডাকে ঘুম থেকে উঠল সে। চোখ কচলাতে কচলাতে পুবের জানালাটা খুলতেই একঝলক রোদ হুড়মুড় করে ঘরে এসে ঢুকল। মনটা খারাপ হয়ে গেল রাখির। আজ ভোরে পিউ কাহা ওকে গান শুনিয়ে কেন ঘুম ভাঙায়নি? কোথায় গেল পিউ কাহা? কেন আজ ভোরে ওকে ঘুম থেকে জাগায়নি? এসব ভাবতে ভাবতে দরজা খুলে রাখি স
