
২০ জুলাই ২০২৬
দুই বছরেও জুলাই শহীদ সুমাইয়ার শিশুকন্যার দায়িত্ব নেয়নি কেউ
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বাসার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়েছিলেন সুমাইয়া আক্তার (১৯)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সে সময় গুলিবিদ্ধ হন তিনি। তবে রেখে যাওয়া দুই বছর বয়সি কন্যা সোয়াইবার দায়িত্ব এখন পর্যন্ত কেউ নেয়নি বলে অভিযোগ পরিবারের। অভাব-অনট

