আশিক আহমেদ, ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় বাবার কোলে চড়ে ১৮ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা প্রতিবন্ধী শিক্ষার্থী নাইছ খাতুন ওরফে হাসি এবার অনার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নিয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার ইন্টারনেটে পরীক্ষার ফলাফল দেখেছেন নাইছ।