আহনাফ আবিদ সা’দ
আমার নাম আহনাফ আবিদ সা’দ। আমি ‘তাযকিয়াতুল উম্মাহ আল আরাবিয়্যাহ মাদরাসা’র তৃতীয় শ্রেণির ছাত্র। আমার ছোট বোন আফিয়া উলফাত হাফসা একই মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ে। গত ২৮ জানুয়ারি আমাদের মাদরাসা থেকে একটি শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই খুব আনন্দের সঙ্গে সেই সফরে অংশগ্রহণ করি।