খেলা২ ঘণ্টা আগে
ফক্স স্পোর্টস বলছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৯%
ক্রিকেটে লড়াইটা শুধু ব্যাট-বলের নয়, মনেরও। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটিতে বাংলাদেশ সেটাই যেন আরেকবার মনে করিয়ে দিল। শুরুতেই তানজিদ হাসান তামিম সহজ ক্যাচের সুযোগ দিয়েছিলেন। অস্ট্রেলিয়া সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হলো। সেই ভুলের পর নিজেকে দারুণভাবে গুছিয়ে নিলেন তানজিদ।

