সারা দেশজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কচুয়া উপজেলা গেট থেকে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।





