সারা দেশ২০ জুলাই ২০২৫
সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশ ইন: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, "সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে। সরকার যদি শক্তিশালী হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না বা তারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস করত না।
