
কলমাকান্দায় আগুনে ৬ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, টিনের ঘর, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।







