
রাজনীতিতে হিরো আর ভিলেনের মাপকাঠি
গত কয়েক দিনে দেশের রাজনীতিতে বেশ উত্তাপ দেখা গেছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনীতির নীতি-নৈতিকতা নিয়ে নতুন করে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে দখলদারিত্ব ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতা; অন্যদিকে দীর্ঘদিনের বিতর্কিত ও নীতিভ্রষ্ট রাজনৈতিক চরিত্রকে রাতারাতি








