জাতীয়১৭ মে ২০২৫
পুশ ইনের ব্যাপারে গ্রাউন্ডে সতর্ক রয়েছে বিজিবি: মহাপরিচালক
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদীর সাথে বোয়েসিং চ্যানেল দিয়ে চোরাচালানের বেশ বড় একটা চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি; পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ভাসমান বিওপি এখানে স্থাপন করা হলো।

