সাহিত্য সাময়িকীনজরুলের দার্শনিক সত্তা ও বিশ্ববোধ
এ বছর গত ১৪ মে পূর্ব লন্ডনে ‘শিকড়’ আয়োজিত ‘বহুজাতিক কবিতা সন্ধ্যা’য় ব্রিটিশ কবি ডেভিড লি মর্গান নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ইংরেজি অনুবাদ আবৃত্তি করলেন। বিস্ময়কর আবেগ-আন্তরিকতা নিয়ে কবিতাটি তিনি উপাদেয় করে তুলেছেন। বাচন ও দেহভঙ্গি ছিল কবিতার দুর্দান্ত গতির সঙ্গে সামঞ্জস্যশীল।


