কামরুল হাসান

কৃষিপ্রধান সবুজ প্রকৃতির বুকে, লাল ইটের সাম্রাজ্যে, সীমান্তঘেঁষা উত্তরবঙ্গের দিনাজপুরে গড়ে উঠেছে জ্ঞানের আলোকবর্তিকা— হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বাঁশেরহাট নামক স্থানে ছায়াঘেরা, শান্ত পরিবেশে অবস্থিত।

অনন্যা বসাক। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়ার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে সেই স্বপ্ন আরো দৃঢ় হতে থাকে। ৪৫তম বিসিএস পরীক্ষায় কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এই নারী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে পেয়েছেন পিএইচডি প্রোগ্রামের অফার। বিদেশে উচ্চশিক্ষা শেষ করে দেশে এসে শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে চান।