খেলা২৬ মে ২০২৫
লর্ডসে অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর
২০০৫ সালের ২৬ মে। সেদিন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মাঠের লড়াই ছাপিয়ে সে ম্যাচের শুরুতেই ক্যামেরার লেন্স আটকে যায় সদ্য কৈশোর পেরোনো একটি লিকলিকে ছেলের দিকে।
