
১ ঘণ্টা আগে
মান্নান সৈয়দ: কেন এবং কতটা
সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ ২০১০ সালের ৫ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে পরপারের পথে পাড়ি জমিয়েছেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এটা আমাদের ভাবনার অতীত ছিল। মফস্বল শহরে বসে যতটুকু খোঁজ-খবর পেতাম তাতে জেনেছিলাম, এর আগে তিনি দু-দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আজীবন সৃজনশীলতার ভূতে পাওয়া
