
২৫ এপ্রিল ২০২৬
হারানো মানুষের গন্ধ
গরমের ছুটিতে হাইস্কুল বন্ধ। অথচ হেডমাস্টার রঘুনাথ রোজই স্কুলে আসেন। স্কুলের ত্রিসীমায় কেউ অবশ্য থাকে না‚ একটা ছাগলও ভুল করে ঢোকে না স্কুলের মাঠের ভেতর ঘাস খেতে। রঘুনাথ রোজই বগলদাবা করে একগুচ্ছ দরকারি কাগজপত্র সঙ্গে নিয়ে আসেন।
