জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবলের ভয়াবহ সংকট চলমান থাকায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যত ভেঙে পড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকটি কনসালটেন্ট পদ শূন্য থাকা এবং একাধিক চিকিৎসকের বিনা ছুটিতে কর্মস্থল ত্যাগের কারণে ৫০ শয্যার এই হাসপাতালে প্রায় দেড় লাখ মানুষের স্ব

রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্রোকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে শনিবার বেলা পৌনে ১০টা পর্যন্ত টানা প্রায় ১৫ ঘণ্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গোয়ালন্দ বাজার থানা গেটের সামনে প্রধান সড়কের পাশে এ অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে, উদ্ধার অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।

খুঁড়িয়ে চলছে দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট। এতে আয় রোজগার কমে যাওয়ায় এসব ফেরি ও লঞ্চঘাটে নিয়োজিত শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের বিশাল ঢাই মাছ। মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০ টাকায় কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, দরদাম করে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি প্রতি কেজি এক হাজার ছয় শ টাকা দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় মাছটি কিনেছিলাম। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর নিকট ১৭০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

শান্ত’র মা সোহাগী বেগম বলেন, ’আমাদের ঘরে একজন ছেলে মানুষ মাসখানেক বউ সেজে ছিল, অথচ আমরা বুঝতেই পারিনি। ওর ব্যবহার, কথা বলা, সবকিছুই মেয়েদের মতো ছিল।’

এক সময়ের নিঃস্ব যুবক থেকে আজকের মাছ ব্যবসার এক উজ্জ্বল তারকা সম্রাট শাহজাহান শেখ। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মানুষ আজ গর্ব করেই বলেন, এই ঘাটে যদি কারও হাত ধরে বদল আসে, সে নাম একটাই সম্রাট শাহজাহান।