জাহিদ হোসেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) উদ্যোগে ১২ এপ্রিল ‘লাইফ অ্যান্ড লেন্স’ নামের মনোজ্ঞ ফটোগ্রাফির প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের একটি কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফটোগ্রাফি শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।