সারা দেশ২৬ নভেম্বর ২০২৫
আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চাঁদপুরের হাইমচর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন খুশির ঝিলিক। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায়, ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। আশানুরূপ দামের প্রত্যাশা করছেন কৃষকরা।
