জাহিদুল করিম কচি, মুহাম্মদ আজাদ, চট্টগ্রাম
দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) ‘পুকুরচুরি’ করেও বহাল তবিয়তে দুর্নীতিবাজ রাঘববোয়ালরা। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৪৭২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বার্ষিক অডিট প্রতিবেদনে।