সাহিত্য সাময়িকী০৭ ডিসেম্বর ২০২৫
যেই ডিলিউশন সত্য
চূড়ান্তভাবে যেদিন লোকটা আমার কাছে এলো, সেদিন আমার আর কিছুই করার ছিল না। আমি তখন সবে দুপুরের খাবার খেতে প্লেটটা নিয়ে বসেছি, তখনই আমার কাচের গ্লাসে খট-খট শব্দ। ডোরবেলের সুইচ টিপে ইশারা দিতেই ভেতরে ঢুকল আমার পিএস রাসেল—‘স্যার, একজন আসছে দেখা করতে।’
