মতামত২৮ মার্চ ২০২৬
‘রাষ্ট্রপতির আদেশ’—আইন ও এখতিয়ারের প্রশ্নে যে বিভ্রান্তি
সমস্যা হচ্ছে, এখানে দুটি ভিন্ন প্রশ্নকে এক করে দেখা হচ্ছে—যার ফলে বিভ্রান্তি বাড়ছে। প্রথম প্রশ্ন: ‘রাষ্ট্রপতির আদেশ’ সংবিধানের সংজ্ঞা অনুযায়ী ‘আইন’ কি না? দ্বিতীয় প্রশ্ন: রাষ্ট্রপতির এমন আদেশ জারির সাংবিধানিক এখতিয়ার আছে কি না? এই দুটি প্রশ্ন এক নয় এবং একসঙ্গে মেলানোও ঠিক নয়।
