ফিচার২৯ অক্টোবর ২০২৫
স্ট্রোকের চিকিৎসা আছে, প্রতিরোধও করা যায়
স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ এ রোগের আক্রান্ত হন। এর মধ্যে মারা যান অর্ধকোটি মানুষ, আর অর্ধকোটি পঙুত্ব বরণ করেন। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশ আমাদের মত দেশে ঘটে।

