সারা দেশবিএনপির আসন পুনরুদ্ধারের চেষ্টা, নতুন ইতিহাস গড়তে চায় জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা ও হাটবাজার—সবখানে এখন নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৮৬ জন। ভোটগ্রহণ হবে ১১৮ কেন্দ্রে।


