
মানুষ ধ্বংসের কারণ হয়ে উঠছে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত বদলে যাচ্ছে। এর সক্ষমতা যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন ঝুঁকি। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের দুটি বড় এআই প্রতিষ্ঠান একদিকে গণিতে অগ্রগতির কথা জানিয়েছে, অন্যদিকে সতর্ক করেছে, ভবিষ্যতে এআই মানবজাতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বর্তমানে ‘এআই এজেন্ট’ ফাইল সম্পা







