নাজমুল হুসাইন

লেখক যেমন তার লেখার মাধ্যমে ঝড় তুলতে পারেন, তেমনি একজন শিল্পী তার রঙ-তুলিতে একটি ছবিকে জীবন্ত করে তুলতে পারেন। তাসমিয়া রশিদ মালা। ছোটবেলা থেকেই ছবি আঁকাআঁকির প্রতি তার তীব্র নেশা। বর্তমানে পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষে।

১১ জানুয়ারি শনিবারের স্নিগ্ধ দুপুর। আকাশ ভেঙে রোদ নেমেছে। এই সুন্দর সময়ে একে একে আসতে শুরু করলেন তারা। বসলেন গোল হয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, শহীদ মিনার চত্বরে। মোট ১৪ জন।