ফাইয়াজ মোহাম্মদ কৌশিক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে একটি যুদ্ধের ময়দান। বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছেন সেখানে। সবার মধ্যে উত্তেজনা। চলছে যুদ্ধ। সবার দৃষ্টি নিবদ্ধ যুদ্ধের ময়দানে। তবে অবাক ব্যাপার হলো যুদ্ধে কোনো অস্ত্র ছিল না, ছিল না মানবসৈন্যও। বরং পক্ষ-প্রতিপক্ষ ছিল যন্ত্রচালিত রোবট!