জুলাই বিপ্লব১৯ মার্চ ২০২৫
হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে শহীদ হন সুমাইয়া
১৯ বছর বয়সি এই তরুণী নতুন সংসার পেতেছিলেন। কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। গত ২১ জুলাই শিশুসন্তানকে ঘুম পাড়িয়ে রেখে বারান্দায় এসেছিলেন হেলিকপ্টারের শব্দ শুনে। সেই হেলিকপ্টার থেকে ছোঁড়া বুলেটেই প্রাণ হারান সুমাইয়া।


