বগুড়া অফিস

সদর এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, বগুড়া সব সময়ই জাতীয় রাজনীতিতে আলোচিত একটি জেলা। এখানকার মানুষ এমন একজন প্রতিনিধিকে চান, যিনি জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করবেন এবং এলাকার উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখবেন।

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ ও মসজিদটি পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শন করবেন। রাতে তিনি জনসভায়ও বক্তব্য দেবেন। পরে তিনি হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন।

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আরাফ বাদী হয়ে জেলা সদর থানায় বুধবার রাতে এ মামলা দায়ের করেন।

নিহতরা হলেন- মহাস্থানগড় হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা মছিরন বেগম ও তার ৮ বছর বয়সী ছেলে নুর আলম।

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে শুরু হলো বৈশাখী মেলা ও ওরশ মাহফিল। ওরশ মাহফিলে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।

বগুড়ার শিবগঞ্জে সোনার দুলের জন্য ৫ বছরের শিশু সানজিদা আক্তার ওরফে সালমাকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। গতকাল সোমবার রাতে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটের তার চেম্বার থেকে আটক করে তাকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়।

বগুড়ায় স্কুলপড়ুয়া এক কিশোরী সমবয়সী বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কিশোরকে এখনও পুলিশ আটক করতে পারেনি।

বগুড়ায় একজন সাংবাদিকসহ তিন ব্যক্তিকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা কীভাবে মারা গেছেন, তা ফরেনসিক রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। এই তিনজন ছাড়াও আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে অন্যান্য হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা শুনেছি।

ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি চালানো হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে গুরুতর আহত হন জাকিরুল।

বগুড়ায় নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হওয়ার প্রতিবাদে আন্ত:সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস,ট্রাক চলাচল করছে। পুলিশ ১ জনকে আটক করেছে।

সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থেকে বাড়ি ফিরে যান আফসানা। মামলা রেকর্ড না হওয়ায় পরদিন দুপুরে বিষয়টি ওসিকে জানানো হয়। পরে ওসির হস্তক্ষেপে তিন হাজার টাকা ফেরত দেন এসআই জাহিদ।

ছবি তোলা শেষে বাড়ি ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়লে পেছন আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ মারা যান।

জনগণের ভোটে ক্ষমতায় এসে গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের আইন করতে হবে। সংস্কারের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। কিন্তু সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। তাই তাদের দ্রুত নির্বাচন দেওয়া উচিত।

তিন শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রমজান উপলেক্ষে দেশের দেড় হাজারেরও অধিক সাংবাদিককে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। আগামী দিনে সিনিয়র সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা হচ্ছে।

আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। এ সময় ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

মতিনের বিরুদ্ধে মামলায় মোট ১৩ জন সাক্ষী ছিলেন। সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় তিন বছরের ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

মাঠের পাশে পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদরের সাবগ্রামে গভীর রাতে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নিহতরা হলেন মা আনোয়ারা বেগম (৫৮) ও মেয়ে ছকিনা বেগম (৩৫)। গতকাল রাত সাড়ে ১২টায় বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মঞ্জু সরকার পালশা সরকার পাড়া এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি সেই মামলার ৩০ নম্বর আসামি।

দরজা খুলে ভেতরে ঢোকেন বোরকা পরা তিন-চারজন। একপর্যায়ে তামান্নাকে ধারালো ছুরির মুখে জিম্মির চেষ্টা করেন তারা। তবে আত্মরক্ষার্থে আরেকটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন মেয়েটি। পরে মুঠোফোনে বিষয়টি স্বজনদের জানানো হয়।

পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যেন নবযৌবন ফিরে পেলো। কলেজটির এমন উন্নয়নে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নির্দেশে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদাসহ আমাদের কর্মসূচিতে হামলা করেন। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা রফি, মিলন ও লিটনের হাতে থাকা

বগুড়ার গাবতলীতে শীতার্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সড়ক আটকে তারা বিক্ষোভ-মিছিল করে। বিকেলে ছুটির আগে স্কুলে ঢুকলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় শিক্ষার্থীরা। একপর্যায়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে চুলোচুলি ও হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ নেন আকন্দ। সকালে বৃষ্টির মধ্যে মাঠে বীজ তলায় ধানের চারা তুলছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ- বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন শহীদুল। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

পলাশ ও রূপালীকে ছুরিকাঘাত করেন মোজাম্মেল। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে রূপালী মারা যান।

তাদের ছেলেটির বয়স এখন সাড়ে চার বছর। বাবা-মা সম্পর্কে কিছুই বলতে পারে না। নন্দীগ্রাম পৌরশহরের বাসস্ট্যান্ডে আরব আলী হোটেল কথা হয় আলহাজের নানি চাম্পা বিবির সঙ্গে।

বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে প্রায় সোয়া কোটি টাকার ও বেশি অবৈধ সম্পদ অর্জন করায় তাকে আসামি করে দুদক জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পথ ধরে হেঁটে চক ফরিদের দিকে যাচ্ছিলেন ফাহিম। এ সময় বিপরীত থেকে আসা কয়েকজন ছেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুঁড়িয়ে দেওয়া বগুড়া আওয়ামী লীগ কার্যালয়কে ‘আওয়ামী আবু জাহেল টয়লেট’ নির্মাণ ও জাসদ কার্যালয়কে বানানো হবে মসজিদ বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

হাইব্রিড হিসেবে আখ্যায়িত করা হয়েছে আরও কয়েকজনকে। তারা হলেন- সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, সহ-কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স ও সহ-আইনবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান জিতু। তারা বিগত দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছবি ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে শেখ হাসিনার নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধরা। রাত ৮টার দিকে শহরের টেম্পল রোডে থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেন তারা।

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাপেওএ, রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন এবং বাপেওএ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।

তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যান। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

থানাগুলোতে এখনো বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি। দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে।

বগুড়ায় ১৬ মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বগুড়ার ধুনটে আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে জুয়াড়িদের আটক করে শনিবার সকালে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক, এ বিষয়ে আমাদের আপত্তি নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক।

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন’২৪ সোমবার বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস) এ অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।