মতামতনির্বাচনি প্রচারে ‘বাক্যবাণ’ ছুড়ুন, ‘গুলি’ নয়
ত্রয়োদশ সংসদ নির্বাচন আর মাত্র দুদিন বাকি। বলা চলে, দরজায় কড়া নাড়ছে। নির্বাচনি প্রচার শেষপর্যায়ে। এরই মধ্যে দুই মূল দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দুই জোটের প্রধানরা ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলোয় প্রচার শেষ করেছেন। এখন ঢাকায় তাদের প্রচার চালাবেন।






