
১ ঘণ্টা আগে
উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌরবাসীর দীর্ঘদিনের নিরাপদ খাবার পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগারটি (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) কোনো কাজেই আসছে না। নির্মাণের এক বছর পার হলেও পৌর কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে প্ল্যান্টটি চালু করে পৌরবাসীকে নিরাপদ পান

