সারা দেশ২১ জুন ২০২৬
কোটালীপাড়ায় ব্রিজে বড় গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক সেতুতে বড় ধরনের গর্ত ও ফাটল দেখা দেওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিন হাজার হাজার যাত্রী, পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহন আতঙ্কের মধ্যে ব্রিজ পারাপার হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন
