সাহিত্য সাময়িকী৩১ জানুয়ারি ২০২৬
খালেকুজ্জামানের চাকরিজীবন
খালেকুজ্জামান ফুটপাতে কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকা একটা কুকুরকে পাশ কাটিয়ে গৌরহরী বস্ত্রালয়ে ঢুকে পড়ল। ফোনে বলাই ছিল। বহু দিনের পরিচিত দোকান। দোকানে সময় নষ্ট করল না। প্যাকেটটা নিয়েই দোকান থেকে বের হয়ে আবার ফুটপাত ধরে হাঁটতে শুরু করল।

