মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক দিয়ে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। পাহাড়-বনানিবেষ্টিত ও নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এ বিশ্ববিদ্যালয়টি ১৯৬৬ সালের ১৮ নভেম্বরে প্রতিষ্ঠিত হলেও প্রায় ৬০ বছরের কালপরিক্রমায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ছয়বার।