
অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল
ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর বিল অবৈধ দখল ও ভরাটের কারণে ক্রমেই অস্তিত্ব হারাচ্ছে। বর্ষা মৌসুমে ধলেশ্বরী নদী ও আশপাশের এলাকার অতিরিক্ত পানি ধারণ করে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিল এখন বালু ভরাট, মাছের ঘের এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে সংকুচিত হ


