শিক্ষা১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা কলেজ : পূর্ব বাংলার প্রথম আধুনিক বিদ্যাপীঠ
ঢাকার প্রাণকেন্দ্রে ইতিহাসের দীর্ঘ ছায়া মেখে দাঁড়িয়ে আছে এক অনন্য শিক্ষালয়—ঢাকা কলেজ। ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুধু একটি কলেজ নয়; উপমহাদেশের শিক্ষা-ইতিহাসের এক জীবন্ত দলিল। যুগে যুগে জ্ঞানচর্চা, প্রগতিশীল চিন্তা ও নেতৃত্ব তৈরির কেন্দ্র হিসেবে ঢাকা কলেজ গড়ে তুলেছে।

