সারা দেশ২২ জুন ২০২৬
ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তায় টহলে হিমশিম খাচ্ছে বিজিবি
ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কাঁচা ও জরাজীর্ণ সড়কের কারণে টহল কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তিতে পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ৩৭০ কিলোমিটার সীমান্ত সড়ক এখনো পাকা না হওয়ায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে বিজিবি সদস্যদের।
