
১০ জুলাই ২০২৬
চব্বিশ, নব্বই, উনসত্তর
একদল লোক কথায় কথায় নব্বইয়ের সঙ্গে চব্বিশেরে মেলাতে চায়। আরেক দল লোক এটাকে উনসত্তরের চেয়েও অনেক মাইল্ড বানাতে চায়। এটি তারা কেন করে, সেটি আমরা জানি। তারা এটিকে স্রেফ একটা সরকার পরিবর্তন বা পতন হিসেবে দেখতে চায়। কিন্তু এটি যে বাংলাদেশের রাজনীতির একটি বৈপ্লবিক বাঁক পরিবর্তন, সেটি তারা মানতে চান না।

