ফিচার২ ঘণ্টা আগে
ঢাকায় মহররম ও আশুরা উদ্যাপনের ঐতিহ্য
আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের রাজধানী ঢাকার রয়েছে দুই হাজার বছরের বেশি সময়ের ইতিহাস-ঐতিহ্য। বিভিন্ন সময় প্রশাসনিক কেন্দ্র হিসেবে এর উল্লেখ থাকলেও ঢাকার মর্যাদা পায় ১৬১০ সালে সুবাহদার ইসলাম খান চিশতির হাত ধরে। এর আগে সুবাহ বাংলার রাজধানী ছিল রাজমহল।
