মোহাম্মদ জয়নাল আবেদীন

ভারত বাংলাদেশের নিরাপদ প্রতিবেশী নয়। তা সত্ত্বেও আমাদের তার পাশেই থাকতে হবে। কোনো দেশই তার প্রতিবেশীকে সরিয়ে দিতে পারে না।

নয়াদিল্লিতে গত ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বার্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা এবং কী সিদ্ধান্ত হয়েছে, তা বিশদভাবে সংবাদমাধ্যমে আসেনি। তবে বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

মোদি এবং ভারতের নীতিনির্ধারকদের উচিত হবে বাংলাদেশ নয়, ভারতকে নিয়ে উদ্বিগ্ন থাকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বৈঠক ছিল মোদির জন্য চরম শিক্ষার বিষয়।