রফিউল কলিম রিফাত
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ওষুধশিল্প কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। দেশে স্বাধীনতা-পরবর্তী সময়ে হাতেগোনা কয়েকটি ওষুধ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ছিল। কিন্তু আশির দশকের পর থেকে ওষুধশিল্প সম্ভাবনাময় খাত হিসেবে বিকশিত হতে শুরু করে।