সারা দেশ০১ মার্চ ২০২৬
শ্রীবরদীতে ঠিকাদার পলাতক থাকায় রাস্তার কাজ বন্ধ
শেরপুরের শ্রীবরদীতে রাস্তা প্রশস্তকরণের কাজ বন্ধ রেখে পালিয়েছে ঠিকাদার। এতে দীর্ঘ ১৮ মাস ধরে সড়কটির বেহালদশা বিরাজ করছে। যানবাহন ও চলাচলের ক্ষেত্রে স্থানীয়রা প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছেন। এদিকে সড়কটি এভাবে ফেলে রাখা হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা
