সারা দেশ০৫ নভেম্বর ২০২৫
রামগতিতে এক গ্রামেই ২৭ ইটভাটা, চলছে হাইকোর্টের নির্দেশ অমান্য করে
লক্ষ্মীপুরের রামগতিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলছে ৪৯টি অবৈধ ইটভাটা। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। অবৈধভাবে গড়ে ওঠা ভাটাগুলোর বিরুদ্ধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। এতে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যে হুমকি দেখা দিয়েছে।

