শাহ আলম
আমেরিকার মেরিন টেকনোলজি সোসাইটি আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫-এ বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ‘ইউআইইউ মেরিনার’। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে ইউআইইউ মেরিনার এশিয়ায় চ্যাম্পিয়ন এবং বিশ্বব্যাপী পঞ্চম স্থান অর্জন করেছে।