
১৭ মিনিট আগে
গেনথিং হাইল্যান্ডের স্মৃতি
কিছু ভ্রমণ থাকে, যা শেষ হয়ে যায়, কিন্তু মন থেকে কখনো নামে না। টিকিটের কাগজ হারিয়ে যায়, ব্যাগের ধুলো ঝেড়ে ফেলা হয়, ছবিগুলো একসময় মোবাইলের গ্যালারির ভিড়ে তলিয়ে যায়; তবু কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায়, কিংবা ব্যস্ত দিনের ক্লান্তির ফাঁকে হঠাৎ সেই স্মৃতি ফিরে আসে। বুকের ভেতরটা কেমন মোচড় দ
