সাহিত্য সাময়িকী০৫ ফেব্রুয়ারি ২০২৬
মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন মির্জাপুর শাহি মসজিদ
বাংলাদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা থেকে ‘কাঞ্চনজঙ্ঘা’ দেখা যায় বলে এর আরেক নাম ‘হিমালয়কন্যা’। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি দৃশ্যপট, নদী, চা-বাগান আর ইতিহাসের এক অপূর্ব সম্মিলন ঘটেছে এ জেলায়। এই জেলার বুকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন। তার মধ্যে অন্যতম হলো মির্জাপুর শাহি মসজিদ। প্রা
